জোৎস্নাভরা নীলাভ আকাশের নিচে দাঁড়িয়ে, বাহুদ্বয় দুই প্রান্তে প্রশারিত করে দিয়ে, তারকাময় উর্ধপানে মুখ তুলে তাকিয়ে, পকৃতির মায়াবী আলিঙ্গন গায়ে মাখিয়ে, বলতে শুধু ইচ্ছা করে স্বরতন্ত্রী বাড়িয়ে, স্বাধীন আমার এই মনের উদাসীনতা। প্রভাতফেরির মিছিলে আমি এখন অগ্রভাগে, শুরু থেকে শেষে এখন শুধুই আমিময়। বাড়িয়ে দিয়েছি প্রতিটা পদক্ষেপ আস্থাযোগে, বাকরুদ্ধ মানবের খুলে দিয়েছি শৃঙ্খল, হতালায় বিপন্ন জনতার হৃদয়ে দিয়েছি বল। তাই, জনসমুদ্রে স্বাধীনকন্ঠে জানাই আকুলতা, স্বাধীন আমার এই মনের উদাসীনতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।