গহীন জল তলে পেয়ে আমায় করলে বাঁচার ভেলা, যখনই জল শেষ ধরলে স্বার্থপরতার বেশ এ কেমন অবহেলা। হেঁটে এক সাথ ছেড়ে ধরা হাত খেললে নিদারুণ খেলা, নিলে চাঁদের পিছু দিলে না আমায় কিছু এ কেমন অবহেলা। নিঃসঙ্গ পৃথিবীর তরে নির্জনা একটা ঘরে আমায় করলে একেলা, বারে বারে ফিরে চাই তবু তার দেখা নাই এ কেমন অবহেলা। ফিরাতে তারে নীড়ে এসেছি নদীর তীরে ভেঙ্গেছে চড়া গলা, শুনেছ ঐ ডাক করো নি কর্ণপাত এ কেমন অবহেলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।