বেদনার বিপরিতে যে দাঁড়ীয়ে যাবে দীনহীন এ দগ্ধ যাপনের অঙিনায় বল সে আনন্দ কোথায়? সকল কল্পনা স্বপ্ন জুড়ে চৈতালি ধূলো উড়ে উড়ে প্রাণে প্রাণে হায় পুরু হয়ে ওঠে যে বীণার তার ভুলে যাওয়া সারগমে অঙ্গুলি ছলে না বিচিত্র সে বীণায় ওঠেনা টংকার। নিকষ নিরবতায় কেবলি বলে যায় কখনও কী ছিলো কেউ বেদনার পাশে আনন্দ আবাহনে তুলেছিলো বীণাখানি জড়িয়ে ছিলো, তন্ময়তার বাহু পাশে! এখনও কালের ধূলো জমে থরে থরে রচনা করছে সমাধি তবু ম্মৃতি জ্বলে যায় বাতাসের প্রতিঘায় আমি শুধু রয়ে যাই শেষ অবধি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shihab Shahriar
আমি কবিতা প্রকাশ করতে পারছি না। কেউ কি সাহায্য করবেন?
মোঃ নুরেআলম সিদ্দিকী
এখনও কালের ধূলো জমে থরে থরে
রচনা করছে সমাধি
তবু ম্মৃতি জ্বলে যায়
বাতাসের প্রতিঘায় আমি শুধু রয়ে যাই
শেষ অবধি। ভালো লেগেছে। ভোট সহ শুভকামনা রইল....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।