ভাবছো কেমন মেয়ে ? দেখা দিয়েই হারালো ? এক পলকের দেখায় বাঁধা পড়েছিলাম, তুমি জানতে না সেতো বুঝিনি ! শুরু হলো তোমার সাথে পথ চলা, স্বপ্ন বোণা, দূর থেকে লুকিয়ে দেখা, সবাই বললো তুমি আমায় খোঁজো-- আমিতো খুঁজিই l বললে না কিছুই, আমি ভাবলাম বলতে কেন হবে ? মন ছুঁয়ে দেবে মনকে, অনুভূতি অনুভূতিকে—কথা না হয় নাই হলো, নিদৃষ্ট সময়টিতে তুমি থাকতে আমার প্রতীক্ষায়, আমিও সেই প্রহরের হিসেব কষতাম, এভাবেই বছরের পর বছর…. বেলাশেষে এলোমেলো ঠিকানায় পাঠানো চিঠিটি পৌঁছুলো, উওরও পাঠালে অথচ… মাস পেরুতেই খবর এলো ঘর বেঁধেছো—থাকলে তুমি ছায়া হয়ে। আজও জানা হলো না কী হয়েছিল সেদিন? আবার ছবি হয়ে উঁকি দিলে-- প্রথম দেখলাম কাছ থেকে, দিনভর ! ভাবিনি ‘হায়’ বলবো কখনও, কেমন করে যেন বলা হয়ে গেল, ভয়ে কাঁপছি তখন… ফোন নম্বর পাঠালে —বড় ইচ্ছে ছিল কন্ঠটি শোণার ! রিং হতেই বাজলো আজান, তুমি কেমন বিব্রত হলে, নিমিষেই দূরের আমি আরও দূরের হলাম, ভাবলাম পরিবারের কথা, বিসর্জন হলো কিশোরবেলা--ছায়া কিন্তু রয়েই গেল !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।