ঋণ

মা - তুমি কোথায় (মে ২০১৬)

হরেকৃষ্ণ0 দে
  • ৪২২
স্নেহময়ী মা আমার,
তোমার আঁচল আজও নিরাপদ।
তোমার অপেক্ষা,ক্ষুধার্ত বুকে আগলে রাখা
প্রতিটি স্নেহ কনা আমার হৃদয়ের কুলুঙ্গিতে জেগে।

তোমার অনুভূতি আমার প্রতিটি পদক্ষেপে,
পৃথিবীর আলো দেখিয়েছো জীবনকে বাজি ধরে।
অপার করুনা সিঞ্চনে আগাধ ঢেউ মেখেছি
ভালোবাসার কোল ছুঁয়ে,
আাজ খুঁজে বেড়ায় মা তুমি কোথায়?
যেও না আমায় দূরে ফেলে।

তোমার এই ঋণ
আমার অপরিশোধযোগ্য,
তোমার ঋণ জেগে আাছে আমার সমস্ত দেহমনে।
যদি কোন এক কালবৈশাখী আসে
সব এলোমেলো করে দেয় প্রতিদানের সাজানো
নৈবেদ্য,
আমায় ভুল বুঝো না,আমার সকল শ্রদ্ধা তোমার
চরণে থাকুক অহরহ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৫ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী