দীর্ঘ রজনী পেরিয়ে যখন ভোরের আলো ওঠে, প্রাপ্তি তখন স্নিগ্ধ সকালের নতুন শুরু সূর্য মামার ডাকে৷ দিন ফুরিয়ে আবার যখন কালো আঁধার নামে, প্রাপ্তি তখন গভীর নিদ্রা ঘুমহীন ওই চোখের কাছে৷ জগৎ মাঝে প্রথম যখন শিশুর কান্না আসে, প্রাপ্তি তখন চোখের পানি সঙ্গে তাহার মাতা হাসে৷ জীবন সায়ন্নে দাঁড়িয়ে যখন বৃদ্ধ হাসে মনের সুখে, প্রাপ্তি তখন তাহার সারা জীবন পবিত্র ওই মনের মাঝে৷ একতারা হাতে বাউল গাহে মনের সুখে, প্রাপ্তি তখন গানের ছোঁয়া শূণ্য ওই হৃদয় মাঝে৷ বংশীবাদক বাজায় বাঁশী পল্লীগ্রামের কদমতলে, প্রাপ্তি তখন সুরের নেশা নিরব ওই প্রকৃতি মাঝে৷ পাঁকা ফসল ঘরে তুলে কৃষক গাহে মনের সুখে, প্রাপ্তি তখন তাহার সকল শ্রম যাহা করেছিল দিনে-রাতে৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।