এক পা দু'পা করে অজস্র কদম হারিয়ে গেছে এভাবেই লুকিয়ে রাখা সমুদ্রের বয়স বেড়েছে জলকণায় একটি নাম না জানা আত্মার খোঁজে কতশত মুহূর্ত জন্ম নিয়েছে নিরবচ্ছিন্ন দিবারাত্রির এই ছোট্ট দেহে তবুও হয় নি পূরণ অতৃপ্ত যন্ত্রণাগুলোর শেষ স্বপ্ন ধ্যান জ্ঞান হারিয়ে সে যেন চলছে বেড়ে অগোচরে এতো আকাংখা, এতো আক্রোশ অচিরেই মিলিয়ে দিতে চায় আমাকে !
কে সেই রংধনু ? নীল আকাশেও তার বিচরণ অবলীলায়, নিশি রাজ্যে স্পষ্ট আর্তনাদ ! কোমল এই হৃদয় ছুটে যায় অচেনা সেই আর্তনাদের রহস্য উৎঘাটনে অজস্র ঝর্ণা তাকে ঘিরে ধরে সেই নিঃসঙ্গ আকাংখার ইতিহাস জানতে হৃদয় ঘুরপাক খায় ধূসর মেঘে ঢাকা এক বিরান প্রান্তরের বুকে খুঁজে বেড়ায় সেই অচেনা অনুভব, সেই অচেনা দাগ.....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।