একটা খন্ডকালিন সময়; অসংখ্য নিষ্ঠুরতা আর দিনগুলো ক্লান্তিময়। চারিদিকে দাহ, হাহাকার, বয়ে চলা রক্তের প্রবাহ, শত্রুর হাতে রাইফেল, শরীর জুরে লাশের গায়ে ক্ষত; একটা যুদ্ধ, একটা ভূখন্ড পেতে রক্ত লাগে কত? সময়টা ৭১, উত্তাল মার্চ, বাংলা উঠেছে আজ গর্জে, লাখ লাখ প্রাণ, দিতে বলিদান, গ্রেনেড মুঠিতে আছে বর্জে। ভেবে দেখ আজ, তোমরা সবাই, যে সময়ের কথা বলি; যে ফুল আজ দেখছ সবাই, সে দিন তা ছিল কলি। একটি ফুলকে ফোটাতে গিয়ে, তরুণ তুর্কি অকাতরে দিল প্রাণ। তাদের রক্তে বাংলা পেল লাল সবুজের গান। মাথা নোয়ায়নি বাঙ্গালিরা, শত্রুরা তাই করেছিল কুর্নিশ, রোপন হল একটি চারা, একটা নতুন শীষ। পৃথিবী দেখে একটা জাতি, অবাক করা দেশ ; আজও তারা মাঠে যুদ্ধ করে, ১১ জনের লাল সবুজের বেশ। পিছনে তাদের কোটি প্রাণ, আর কোটি হাত রয় তোলা, একটা জাতির এমন প্রাপ্তি, কভূ কি যায় ভোলা। মামুন আল হুসাইন
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A
এ আমাদের অসীম প্রাপ্তি! চমৎকার কবিতা। শুভকামনা রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।