তোমার বিরহে

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

মামুন আল হুসেইন
  • 0
  • ১৭১
ভাবছকি তুমি তোমার বিরহে পাগল হয়ে যাব?
তোমার ইচ্ছা আমায় নিয়ে যা খুশি তুমি ভাব!
খুব যদি রাগ উঠে যায় চেয়ে রইব আকাশে,
আমার এ মুখ হতে দেবনা মলিন বা ফ্যাকাশে!

তুমি কি চেয়েছ সবকিছু ছেড়ে আমার কাছে আসতে?
পৃথিবীর যত ভালবাসা দিয়ে আমায় ভালবাসতে!
তোমার জন্য প্রাণে শিহরণ, তোমায় নিয়ে যত ছন্দ,
পাবোকি তোমায় জীবনে? তাই নিয়ে দ্বিধাদন্দ।

মনে সাধ ছিল তোমায় পেয়ে সব আশা হবে পূর্ণ,
ভালবাসা সেতো রবির কিরণ পৃথিবীটা হবে ধন্য।
আজ কেন তুমি দূরে সরে আছ মনের মাঝেতে হাহাকার,
প্রিয়া বলে দাও তুমি শুধু মোর, মুছে ফেল সুর বেদনার।

বিদ্রোহ কর বিদ্রোহ কর, ভেঙ্গে ফেল সব বাধা,
সৃষ্টির মাঝে নরের যা কিছু নারীর মাঝে তার আধা।
পূর্ণতা চাই পূর্ণতা চাই, তুমি এসে কর শান্ত,
একা একা আজ এ জীবন যেন পথহারা উৎভ্রান্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A কবিতার কিছু শব্দ একটু এদিক ওদিক করে লিখলে কবিতার গভীরতা বেড়ে যায়। কাব্যিক একটা আবহ তৈরি করে যা পড়তে পাঠকের মাঝে একটা ভালো লাগা কাজ করে। যা এই কবিতায় ঠিক সেভাবে পেলাম না। আগামীতে আরও ভালো লেখা পড়ার প্রত্যাশায় শুভকামনা রইল।
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z উদভ্রান্ত পথিক হারায়ে পথের দিশা,চারিদিকে আলো তবুও চোখে অমানিশা। চালিয়ে যান ভাই, অনেক শুভ কামনা আর আমন্ত্রন ।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৬
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬
Lutful Bari Panna অন্ত্যমিল আছে। তবে কবিতাটা সেভাবে উদ্বেলিত করলো না। আর দ্বিধা খুঁজে পেলাম না বিষয়বস্তুতে।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৬
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬
Rashed Chowdhury মনে সাধ ছিল তোমায় পেয়ে সব আশা হবে পূর্ণ, ভালবাসা সেতো রবির কিরণ পৃথিবীটা হবে ধন্য। ........................ভাল লাগল শুভ কামনা .
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬
পন্ডিত মাহী ভাল লাগল
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬

২২ মে - ২০১৬ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী