বাবা তোমায় পরে মনে রাতে যখন উঠতাম আমি জেগে, তুমি তখন ধমক দিতে রেগে ঘুমাতাম আমি তোমার গল্প শুনে , আজ বাবা, তোমায় পরে মনে। গেলে কোথায় কোন কোনে? বাবা তোমায় পরে মনে । বাবা আমায় নেওনা তোমার নায় , দুঃখ মরে জ্বালিয়ে পুড়িয়ে খায়। কার হাত দিয়ে এখন ভাত খাব, বাবা তুমি কি আমার কথা ভাব? তোমার সাথে আছে কথা শত, জান তোমায় ভালবাসতাম কত? বাবা, তুমি ছিলে আমার সই, এখন, কার সাথে কথা কই? তুমি আসতে রোজ আমার স্বপনে, চুপ করে ভালবাসতাম গোপনে। তোমায় ছাড়া নাই জীবনের মানে, বাবা তোমায় পরে মনে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।