একটি পাখি ঘর বুনছে
শুকনো পাতা আর খঁড়কুটা দিয়ে
পরম যত্নে দিন-রাত কঠোর পরিশ্রমে
একটু আধটু করে গড়লো ঘর মনের মাধুরী মিশিয়ে।
পাশের হিজল গাছে বসে- দুচোখ বুলিয়ে
দেখল নিজের গড়া সাধের বাসাখানি
বছর জুড়ে করবে বাস
থাকবে পাশে তার জীবনসঙ্গিনি।
কিছুদিন ছিলও একসাথে-
আনন্দে আর আহ্লাদে
সুখে ভরা ছোট্ট ঘর
সেই ঘরেতে দুজন মিলে-প্রতিদিনই হরেক রকম স্বপ্ন বাঁধে।
একদিন পাখি খাবার খোঁজে, গেল দূর পাণে
সেথায় গিয়ে শুনলো পাখি ঝড় আসবে দেশে
ঝড় উপক্ষো করে, অমনি পাখি ছুটলো আবার- নিজ গাঁয়ে
এসে দ্যাখে ঝড়ে ভাঙ্গল বাসা, জীবন সাথীটিও নেই আশে পাশে ।
অভাগা পাখি, ভাঙ্গা বাসাটিকে দুচোখ ভরে দেখছে
আর আশে পাশে তন্ন তন্ন করে জীবনসাথিটিকে খুঁজছে।
অবশেষ- দিক-বিক হারা
আহত পাখি---
উড়ছে,,,,
খুঁজছে,,,,,
আর কাঁদছে,,,,,,,,,,