“ঋণ”

ঋণ (জুলাই ২০১৭)

নয়ন আহমেদ
  • ৮১
কতো দিন কেটে গেলো তবে,
ফিরে এলে আজ আমার ঘরে।
চোখের কোণে একটুখানি
জল বলে যাচ্ছে,
কেন তুমি বুঝতে চাইছো না?
এ যে আর সম্ভব না।
কেন বুঝতে চাইছো না?
কতো সময় যে হেরে গেছে আমার,
আমাদের নিয়তির কাছে।
তোমার ঘরের সেই লক্ষির আসনটির,
আজ আর অমর্যাদা হতো না।
কিন্তু আমি আজ যে নিরুপায়!
বড্ড বেশি আজ নিরুপায়!
সেদিনের কথাগুলো মনেপড়ে কি? তোমার!
আজো মনে আছে আমার।
যেদিন কেঁদে কেঁদে তোমার কাছে গিয়ে বলেছিলাম-
"ভালোবাসি তোমাকে শুধুই ভালোবাসি"
জীবনের কাছে যত আছে সব,
আমার বেঁচে থাকার ঋণ।
আমায় ক্ষমা কর প্রিয়া ক্ষমা কর,
যেদিন থাকবোনা হয়তো কোন একদিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ চমৎকার কাব্য ভাবনা। অনেক শুভকামনা ও ভোট রইলো.....
নাদিম ইবনে নাছির খান ভাললাগলো,, শুভ কামনা রইল

০৪ আগষ্ট - ২০১৬ গল্প/কবিতা: ৩৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী