মনে রেখ কেবল একজন ছিল

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum)
  • ২০
  • 0
  • ৩৮৩
আমি যেদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে,
সেদিন আমার কান্নাগুলো বৃষ্টি হয়ে ঝরে যাবে
তোমার চোখ দিয়ে ।
না বলা কথাগুলো, ব্যথা হয়ে ভেসে যাবে-
মেঘে মেঘে তোমার আকাশে ।
আমার কবরের মাটি দিয়ে,
যে পথে হেঁটে যাবে তুমি-
সেই পথের ধুলো হয়ে, আমার স্মৃতিগুলো -
ওরে যাবে তোমার বাড়ির পাশে ।
যে হাতে হাত রেখে, বসে কাটাতে বেলা কদম তলে ।
আমি মরার পরে -
তুমি একা ফিরে আসবে আমায় ভেবে, সেই পথের ধারে ।
দেখিতে পাবে তুমি -
কদম এর পাপড়ি হয়ে ঝরে পড়ছি ,
তোমার ঘন-কালো চুলে ।
আমার চলা পথের বাকে ,
ফুল ফুটিবে শাঁখে শাঁখে ।
সেই ফুল খোপায় তুলে -----তবু,
মনে রাখিও কেবল একজন ছিল-
জীবন দিয়ে ভালবাসত শুধুই তোমাকে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
umme খুব খুবই সুন্দর হয়েছে
সুমননাহার (সুমি ) আর কেউ পরুক আর না পরুক আপনার কবিতা আমি পরেছি ভোট ও করেছি আপনিত অনেক ভালো লিখেন তবে এত কষ্ট কেন? আর আপনি ভুল্বুজ্ছেন এখানে অনেক পাঠক লিখক আপনার কবিতা পরেছে তার প্রমান কমেন গুলো.আশা করি আর কষ্ট পাবেননা আর সবাই আমরা সবাইকে ভালো বাসী গল্পকবিতা এমন একটা মাধম.
বিষণ্ন সুমন ভাল লাগলো
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১১
বিন আরফান. N/A আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১১
বিন আরফান. N/A আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১১
সাইফুল জীবন দিয়ে ভালবাসব শুধুই তোমাকে
সুমন অনেক সুন্দর হইছে
Dubba সুন্দর হইছে
বিন আরফান. N/A দোয়া করি জীবনে বড় লেখক হোন. বিন আরফান

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী