আজিকের এই রাত আমার,তোমার দেয়া দান,
তোমার দিবা,আমার নিশি,তোমার উপাখ্যান।
তোমার ছন্দ,আমার মন্দ,
আমার তরে সুখ দ্বন্দ।
আমার তরে শত সমাজ শৃঙ্খল উত্থান।
আজিকের এই রাত আমার,তোমার দেয়া দান।
বেনুবীনে মোর তোমার গান, তোমার দেয়া সুর,
হঠাৎ এসে ভালোবেসে হঠাৎ যাওয়া দূর।
হঠাৎ এসে দিলে রাণী,
আমার তরে অশ্রুবাণী।
আমার তরে তোমার দেয়া কষ্ঠে ভরপুর।
বেনুবীনে মোর তোমার গান,তোমার দেয়া সুর।
আমার অন্তে তোমার শুরু,তোমার নবনীড়,
আমার পন্থে পুষ্প কাঁটা, ডুবে যাওয়া তীর।
আমার সন্ধ্যে,তোমার প্রভা,
তোমার জলে আমার ডোবা।
আমার তরে তোমার গগন,বারী ঝরনীর।
আমার অন্তে তোমার শুরু,তোমার নবনীড়।
তোমার কিরণ,আমার আঁধার ব্যাথা রাত্রময়,
আমার প্রেমে তোমার ছল,নিখুঁত অভিনয়।
তোমার গৃহে সুখধারা,
আমার নিলয় সর্বহারা।
আমার ধূলায় পড়ে থাকো বড়ই শান্তময়।
তোমার কিরণ,আমার আঁধার ব্যাথা রাত্রময়।
আমার হঠাৎ অস্ত যাওয়া,তোমার করুনায়,
তোমর রোদে আমার পোড়া,দারুণ যাতনায়।
তোমার গোলাপ,আমার কাঁটা,
কারুর বুকে তোমার মাথা।
আমার তরে অট্টহাসি,তোমার জলসায়।
আমার হঠাৎ অস্ত যাওয়া,তোমার করুনায়।