স্বাধীনতার কাছে প্রশ্ন

স্বাধীনতা (মার্চ ২০১১)

Md. Mominuzzaman
  • 0
  • ২২৪
স্বাধীনতা
তুমি কি স্বাধীনতা ?
নাকি শুধু সান্ত্বনা ?
স্বাধীনতা
তুমি কি এসেছো সত্যিই !
আমার বিশ্বাস হয় না।
স্বাধীনতা
যদি তুমি আসবেই
তবে কেন হবে এত অস্ত্রের খেলা
কেন হবে খুন, রাহাজানি-
বসবে কেন সন্ত্রাসীর মেলা ?
স্বাধীনতা
তুমি কি সত্যিই স্বাধীনতা ?
নাকি অন্য কিছু
নাকি তুমি ত্রিশ লক্ষ প্রাণের
রক্তে রঞ্জিত স্বাধীনতা -
স্বাধীনতা
তুমি কি এসেছো ?
নাকি ঢের আছে দেরি -
নাকি পাড়ি দিতে হবে
আবার রক্তক্ষয়ী তরী ?
স্বাধীনতা
তুমি কি স্বাধীনতা ?
নাকি মিছে সান্ত্বনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A Excellent writing. Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. http://www.golpokobita.com/golpokobita/article/736/372
সূর্য N/A ভালো .... আরো ভালো লেখা চাই .......
শাহ আল ইরফান এযুগের স্বাধীনতা নিয়ে গুটি কয়েক লেখা পড়েছি, আরেকটি পড়লাম।ভাল হয়েছে,লিখে যান।
বিষণ্ন সুমন শুভকামনা রইলো

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬