মন পেতে

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

এম ইমন ইসলাম
  • ১৩
অস্ত্র দিয়ে করতে পারো
দেশ, মহাদেশ বিশ্ব জয়,
লাঠির জোরে বিরাট হাতি
সে ও করে তোমার ভয়!

বিমান চড়ে যেতে পারো
মঙ্গল কিংবা চাঁদের দেশ,
দেখবে তুমি জাহাজ চড়ে
নদী সাগর সবই শেষ।

কিন্তু কারো মন পেতে ভাই
অস্ত্র, লাঠি, জাহাজ বাদ,
ভালোবাসা ছাড়া তাতে
চলে নাকো কোন হাত।

প্রেম দিয়েও কঠিন মনকে
বাঁধতে পারো নিজ মনে,
আঠার মত লাগবে জোড়া
ছাড়বে না ক্ষণে ক্ষণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠান পড়ে গেলাম, পাঁচ দিয়ে গেলাম । ভালো থাকুন সতত।
হুমায়ূন কবির প্রেম দিয়েও কঠিন মনকে বাঁধতে পারো নিজ মনে, আঠার মত লাগবে জোড়া ছাড়বে না ক্ষণে ক্ষণে। ভাল লাগল, শুভ কামনা রইল
এই মেঘ এই রোদ্দুর হুম সুন্দর কথা । শুভ কামনা রইল
ডাকপিয়ন খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন বিমান চড়ে যেতে পারো মঙ্গল কিংবা চাঁদের দেশ, দেখবে তুমি জাহাজ চড়ে নদী সাগর সবই শেষ। ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল ।
ধন্যবাদ। ঠিক আছে, আমন্ত্রণ গ্রহণ করলাম
আমিনুল ইসলাম ভালো হয়েছে।।ভাইয়া।ভোট করলাম।
মিলন বনিক সুন্দর অন্ত্যমিলের ছড়া...ভালো লাগলো...
কমল দাশগুপত অপূর্ব ৷ অসাধারণ ৷ ভোট দিয়েছি ৷ আমার পাতায় স্বাগত ৷
মোঃ নুরেআলম সিদ্দিকী ওহ! খুব ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রণ রইলো

০৪ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী