আমি রাতের আকাশে তারাগোনা কবি পূর্ণিমার আলোতে বসে একা ভাবি, আমার পাশে নেই কেন তুমি। তুমি হয়ত বলবে, “তোমার মনের মাঝেই তো আমি” এত আমি জানি দেবী। এতে যে আমার মন ভরে না তোমায় আমার পাশে চাই, সাথে চাই, কারণে অকারণে চাই। খোপার বাঁধন খুলতে চাই, চোখের মায়ায় হারাতে চাই পার্কের কোন বেঞ্চে হাতটি ধরে বসতে চাই, একের পর এক কবিতে লিখতে চাই তোমার বাহুডোরে বৃষ্টি বিলাস কিরতে চাই তোর অফুরন্ত গল্পের নিশ্চুপ শ্রোতা হতে চাই, আমি তোর ছন্দহীন কবি, তুই তার ভালবাসার দেবী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।