এ ছায়া আজ বা আগামীর প্রথমবারের মতো দৃষ্টিপাত। আর প্রণয়ের পরিমাণ অনেকটে ক্ষুদ্র মটরদানার রুপ। নীল শাড়িতে বউ সাজানো আর পুতুলখেলায় সঙ্গ দিতাম। এখন আর সে নীল পুতুল নেই তুমি। অশ্বখুঁড়ের শব্দের মতো কতদিন তোমার খোঁজে হারিয়েছিলাম আমাকে। বৈবাহিক রুপে তোমার সজ্জা খুব মন্দ ছিল না। তবে তুমি অদ্ভুত নও এটা বলতে পারি আর অদ্ভুতের ভান ধরে থাকো। আমি যে তোমার লুকিয়ে থাকা ভেতরটা দেখে মুগ্ধ হতাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
তবে তুমি অদ্ভুত নও এটা বলতে পারি আর অদ্ভুতের ভান ধরে থাকো।
আমি যে তোমার লুকিয়ে থাকা ভেতরটা দেখে মুগ্ধ হতাম।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
শাহ আজিজ
আধুনিক ধারার অবয়বে অদ্ভুত প্রস্তাবনা । শুরুটাই ধরিনা কেন "এ ছায়া আজ বা আগামীর প্রথমবারের মতো দৃষ্টিপাত" , প্রচণ্ড শক্তিশালী উচ্চারন তোমার বয়েসের থেকে একধাপ এগিয়ে । সীমিত পরিসর আরেকটি বৈশিষ্ট্য । উন্নতি হোক তোমার কবিতার । যে পেশায়ই যাও লেখায় যেন ছেদ না পড়ে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।