ফুল ফোটার প্রতীক্ষায়

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

আলমগীর কাইজার
  • ১১
একদিন একদিন করে
বেড়ে ওঠা ফুল গাছে
ফুলের কুড়িটা
উঁকি দিলো অবশেষে।

কে জানে, কে জানে,
ওই ফুল কুড়িটাতে
ফুল ফুটবে নাকি
ঝরে পড়বে অকালে।

ফুল কুড়িটা,
শত রঙের স্বপ্নগুলো
সাজিয়ে গুছিয়ে দিলো
মনে বারে বারে।

আজ আমি প্রতীক্ষায়
ফুল কুড়িটা কবে
ছড়িয়ে ছিটিয়ে দেবে
নিজের গন্ধ আর রঙটাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন ফুল কুড়িটা, শত রঙের স্বপ্নগুলো সাজিয়ে গুছিয়ে দিলো মনে বারে বারে।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
এম ইমন ইসলাম অপেক্ষা বড় কষ্টের! ভোট দিলাম
জয় শর্মা (আকিঞ্চন) যেহেতু এখানে আপনার প্রথম লেখা, তাই শুধু বলবো সুন্দর হয়েছে। সব লেখা- পড়ার চেষ্টা করেন। শুভকামনা আর ভালোবাসা জানবেন।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z কুড়ি তুমি পুষ্প হও তাড়াতাড়ি...গল্প কবিতায় স্বাগতম। তবে অন্যান্য লেখাগুলো পড়ার চেষ্টা করতে হবে তাতে আরো সমৃদ্ধ হবেন। অনেক শুভ কামনা।
Lutful Bari Panna প্রতীক্ষার আঁচ পাওয়া যাচ্ছে এই ভালোবাসায়.. :)
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অপেক্ষার ফল মিষ্ট অতি , সুতরাং অপেক্ষা করুন । আর ধৈর্য ধরুন । ফল আসবেই ।
শাহ আজিজ আইজকাইল ফার্টিলাইজার ছাড়া কিছুই বাচে না এমনকি ভালবাসাও না , অতএব। ভাল লাগলো।
হুম তাই,,,, ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো,,,,,,

২১ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী