দূরের গাঁয়ের মেয়ে

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০২১)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ১৭১
কোনো এক দূরের গাঁয়ের মেয়ে তুমি অচেনা
শুনে যাও শুনে যাও আমার কথা শোন না
ভালো লাগে ভালো লাগে তোমায় ভালো লাগে রে
বুকে ব্যাথা দিয়ে তুমি এভাবে চলে যেও না।


কোনো এক দূরের গাঁয়ের মেয়ে তুমি সুনয়না
হেঁটে যাও চপল পায়ে বারেক ফিরে চাও না
এভাবে গেলে চলে নীরব হয়ে ভালো লাগে না
ওগোও সুনয়না আমার কথা শোনো না।


সুদূর গাঁয়ের অচিন কন্যা চলেছ কোথায় জানি না
ঢেউ তুলিয়া বুকের মাঝে এভাবে চলে যেও না
একটু ফিরে তাকাও আমার পানে চাও না
তোমার প্রেমে মসগুল হলাম একটু ভেবে দেখ না।


ওগো ও অচেনা ও মায়াবী অপরুপা ললনা
ভালো লাগে ভালো লাগে আমার কথা শোনো না
মুখ ঘুরিয়ে আর থেক না আমায় ভালোবাস না
এভাবে চলে গিয়ে আমায় ফাঁকি দিও না।
সেপ্টেম্বর,২০১২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী তবে সুরে সুরে গাইলে আরো সুন্তর হতো মনে হচ্ছে। শুভ কামনা রইল।।
হুম। এটা আসলে একটা গানের কবিতা।ধন্যবাদ।
মোঃ নুরেআলম সিদ্দিকী ললনাকে নিয়ে খুব সুন্দর লিখেছেন। শুভ কাজ রইল।
ফয়জুল মহী অত্যন্ত পরিপাটি ও পরিস্নাত লেখা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভালোবাসার আহ্বান কবিতায় প্রকাশিত।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী