মরীচিকা

স্বপ্নলোক (অক্টোবর ২০২৩)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ১৩৬
তোমার ঘুড়ি উড়ছে দেখ
উড়ছে আকা‌শে
নাটাই তোমার হাতেই রেখ
স্বপ্ন বাতাসে।

যে স্বপ্ন সাজিয়ে তুমি
জীবন ঘুড়ি উড়ালে
তার কিছু কি রবে তোমার
ঘুড়ি ছিঁড়ে গেলে।

স্বপ্ন তোমার হারাবে
কোথায় গিয়ে দাঁড়াবে
তোমার ঘুড়ি তোমায় ছেঁড়ে
অচেনায় উড়াল দেবে।

তুমি একা জগত ফাঁকা
তোমার ঘুড়ি তোমার নাই
যেমন তুমি সাজিয়ে ছিলে
মরীচিকা সে স্বপ্নলোক ভাই।

না না না না নারে ও ভাই
তোমার দেখ কিছুই নাই
ঘুড়ি উড়ে গেলেই দেখবে
রঙ তামাশা ছিল জগতটাই।
২০|০৯|২০২৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Faisal Bipu বাহ
ধন্যবাদ অশেষ। ভাল থাকুন সারাক্ষণ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

স্বপ্নলোক উদাসীন উদাসীনতায় জগত সংসার মিছেই হয়ে রয়।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী