সব্যসাচী

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

প্রীতম বসু
  • ৮৮
তোকে আকাশের তারা ভাবতে ভালো লাগে ,
কিন্তু বিশ্বাস কর ওদের মত করে নয়!
তোকে কলেজ ম্যাগাজিনে প্রথম পাতায় দেখতে ভালো লাগে,
কিন্তু বিশ্বাস কর ওদের মত করে নয়!
তোকে ফটোফ্রেমে বাঁধতে ভালো লাগে,
কিন্তু বিশ্বাস কর ওদের মত করে নয়!
তোকে স্মৃতির পাতায় দেখতে ভালো লাগে,
কিন্তু বিশ্বাস কর ওদের মত করে নয়!

ওরা বলে তুই নাকি সেদিন ছিলিস রক্তে ঢাকা,
কিন্তু আমার মনে আজও যে তুই শুধুই আবিরমাখা।
ওরা বলে তোর দেহটা নাকি চিতার আগুনে ছাই!
কিন্তু সবার মাঝে আজও যে আমি তোকে দেখতে আপই!
সবাই বলে আজ নেই নাকি তুই ,গেছিস তারা হয়ে,
তখন আমিও বাসি তারা টাকেই ভাল,বন্ধু চাঁদ হয়ে।
ওরা বলে তুই নাকি আজ শুধুই চোখের জল,
ওসব সব বাজে কথা !তাই কিনে বল??

আজও তো তুই সবার ভিড়ে হাতটা রাখিস কাঁধে,
আজও তো তুই বিকেলবালায় আড্ডা মারতে ছাদে,
আজও তো তুই হঠাৎ করে হয়ে যাস দলছুট,
আজও তো তুই হঠাৎ করে সিগারেট নিয়ে ছুট,
আজও তো তুই আমার হয়ে লাস্ট ক্লাসটায় প্রক্সি,
আজও তো শুধুই আমার কজন নবীনা অথবা রক্সি,
আজও তো সেই চিৎকার করে হ্যাপি বার্থডে বলা,
আজও তো সেই কেক টাকে নিয়ে শুধু মাখামাখি খেলা!

সবাই তো আছে,
তবু আজ ওরা শুধুই কেন চোখের জল ফেলে??
বারবার ওরা শুধুই কেন আমায় পাগল বলে?
আমাকে আজ থামিয়ে দিলে পালালি সব্যসাচী!!
জানতে চেয়েছিস কোনদিনও,আমি কেমন আছি??!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ভূবন khub valo kobi, amar kobita porar jonno amontran roilo.....
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z আরো অনেক লিখতে হবে এবং অবশ্যই বিষয়টা সামনে রেখেই। গল্প কবিতায় স্বাগতম, কোন কোন শব্দ বার বার না ‍লিখে সমার্থক শব্দ বেছে নিয়ে কবিতার মান বাড়োনো যায়। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী দারুন লিখেছেন। পুরটা পড়ে খুব ভাল লাগলো। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ রইলো।

১২ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী