ফলতঃ অঙ্কীয় মান উদ্গমই সারকথা অস্তিত্বে আঁকড়ে থাকাই মূলত আরাধ্য প্যালেস্টার খঁসা ইট, উপরে চাপানো কার্পেট জড়ানো প্রেমের নামে অপক্ক জমাট।
খোদের জ্যতাংশতা, চলে কামনা-বাসনা শুধুই টিকে থাকা, যৎকিঞ্চিত ভালবাসা সৃষ্টি হয় বিকলাঙ্গ প্রেমের বোঁচকা।
বিমূঢ় অন্বর্থকে হস্তচ্যুত করে কাক ভেজা হওয়া আবেগীয় প্রলেপনে। বগলদাবা বাস্তবের ঝুলি মেকি আলো মাখিয়ে সত্যের তনুতে, লুকিয়ে থাকা অসীম আছন্ন আধারে।
পরিণাম বরাবরই নবডঙ্কা, অস্তিত্বহীনই হবে মেঘ জলস্তম্ভ হতে গিয়েও ফেটে ইলশেগুঁড়ি হয়ে, আকাশ-কুসুম ঢুলা জলাঞ্জলি হয় আবেগস্নানে।
টিকে থাকে শুধু দু-লোচনের খোয়াব আর এক হৃদয় ব্যর্থতার আক্ষেপ।
এটাই পার্থিব ম্যাজিক।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ
মূলত গদ্যাধুনিক লেখা ছন্দবদ্ধ না হলেও, আবৃত্তিযোগ্য হলে লেখাটা গুরুত্ব বহন করে। আর যে কোনো লেখায় সুনির্দিষ্ট একটি ম্যাসেজতো অবশ্যই থাকতে হবে, যা পাঠকদের মনে আবেদন সৃষ্টি করবে। বিখ্যাত লেখকদের লেখা বেশী করে পড়লে, লেখার মান অটোমেটিকলি ভালো হয়ে উঠবে। শুভেচ্ছা ও শুভাশীর্বাদ নিরবধি ।+ ভোট ।
ইমরানুল হক বেলাল
কবিতার ভাবভঙ্গি উপমা গুলো
সুন্দরভাবে ফুটে উঠেছে ।
খুব ভালো লাগলো পড়ে ।
পাঠে মুগ্ধতা এবং ভোট রেখে গেলাম ।
আমার পাতায় আমন্ত্রণ রইলো কবি ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।