প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
কেন এত অবহেলা
অবহেলা (এপ্রিল ২০১৭)
কামরুল হাসান
৫
২
২৫
অস্থিতে চর্ম মিশে একাকার,
দৃশ্যমান সব পাঁজরের হার,
জীর্ণ-শীর্ণ দেহ মুখখানি ভার,
ওগো বিত্তশালী!শুনতে পাওনা কী সেই চিৎকার?
তবে কেন কর অবহেলা ?এত ধীক্কার!
ছেড়া কাঁথা গায়ে দিয়ে ধুলায় থাকে লুটে!
অর্ধ পচা অন্ন অংশ আহার করে খুটে!
বিত্তবানের করুণা তবু কপালে না জুটে!
এ কেমন মনোষ্যত্ববোধ!তবে এটাই কী সুবন্ধন?
না-না!এটা গরীবের অভিশাপ,অভাগীর ক্রন্দন৷
অবহেলা তো নয় সম্প্রীতি!
অবহেলা মহা দুষ্ক্রিতি৷
অবহেলা তো নয় মানবতা!
অবহেলা বড় নিষ্ঠুরতা৷
তবে কেন কর ধনের বড়াই?এত অপমান!
এক বিধাতার সৃষ্টি সবাই অধিকার সমান৷
ক্ষুধার যাতনায় বিহম্বল,
মলিন বদন চোখে জল,
করুণ চাহনিতে টলমল,
ওগো প্রাচুর্যবান!দীন খুঁজে তোমারই পদতল!
তবে কেন কর বৈরিতা?ব্যথা দাও অবিচল!
প্রখর রোদে পুড়ে ছাই,ঝড়ে পড়ে নুয়ে,
সম্বলটুকু ভেসে যায় বৃষ্টিতে ধুয়ে,
তবু কোন ধনবান দেখেনা তো ছুঁয়ে,
এ কেমন মানসিকতা!তবে এটাই কী সুবিচার?
না-না!এটা ধনের দম্ভ,অন্যায় অবিচার৷
অবহেলা তো নয় উদারতা!
অবহেলা মহা পাতকতা৷
অবহেলা নয় শান্তির পথ!
অবহেলা হিংসার রথ্৷
তবে কেন অবহেলায় গরীব রবে দাস?
গরীবের মাঝেই জগৎপতি করেন বসবাস৷
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ
পড়ে গেলাম। ভোটও দিলাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
কামরুল হাসান
কী-বোর্ড সমস্যার কারণে কিছু বানান ভুল হওয়াতে,আমি আন্তরিকভাবে দুঃখিত
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
মোঃ নুরেআলম সিদ্দিকী
প্রতিত্তরে ক্লিক করে রিপ্লাই দিন। অন্যত্ব কাকে কি বলছেন কেউ কিছু বোঝবে না.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
কামরুল হাসান
সবাইকে অনেক অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
Dr. Zayed Bin Zakir (Shawon)
Kobita sundor tobe kichu kichu banan vul chokhe porar moto. Vote roilo
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
মোঃ নুরেআলম সিদ্দিকী
বাহ! প্রথম লেখাতেই মন ছুয়ে গেছে। এক কথায় বলবো- চমৎকার লেখার মাঝে ফাটাফাটি হয়েছে। ভোট রেখে গেলাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
মোঃ নুরেআলম সিদ্দিকী
শুভকামনা রইলো....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১২ মার্চ - ২০১৭
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী