আগামী নববর্ষে হয়তো

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

Nazmul Arifeen
  • ১৮
  • 0
  • ৩১১
আগামী নববর্ষে হয়তো অনেক ফুল ফুটবে
অনেক পাখি হাওয়ায় ভাসে বেড়াবে।
এবং তুমি দরজায় মাথা রেখে ভাববে
আকাশের হৃদয়ে এতো ব্যাথার নীল ছড়িয়ে দিলো কে?

আগামী নববর্ষে হয়তো অনেক মেঘের ভেলা থাকবে
আকাশ প্রদীপ জ্বেলে বসে থাকবে প্রতীক্ষায়
এবং তুমি নিলীমার দিকে তাকিয়ে ভাববে
মেঘের ডাকপিয়ন কখন আনবে সজল চিঠি?

আগামী নববর্ষে হয়তো সবুজ বাতাস বইবে
পাতায় ঘোমটা পড়া বাড়ি অপেক্ষায় থাকবে
এবং তুমি শিউলি ফুলের মালার দিকে তাকিয়ে ভাববে
তারার উঠানে কবে নেমে আসবে জোছনা?

আগামী নববর্ষে হয়তো রোদেলা দুপুরে হচোট খাবে জোছনা
এবং তুমি হয়তো একলা পথে দাঁড়িয়ে রোদ ছুয়ে বলবে
নিহত সুখের মতো সেসব দিনের স্মৃতি
জমে জমে হয়েছে পাহাড়
আমি তবে কার, কেই বা আমার
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন প্রতিটি লাইন মনকে ছুয়ে গেল। অসাধারন না বলে পারছিনা।অনেক অনেক শুভ কামনা থাকল।
Nazmul Arifeen সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার প্রতি শুভ কামনা।। ভাল থাকুন সবসময়
খোরশেদুল আলম শেষ তিন লাইনে আগামী নববর্ষের কথা ভেবে এত ব্যর্থতা কেন। কবিতা খুব ভাল হয়েছে।
মেহেদী আল মাহমুদ আগামী নববর্ষ আপনার জন্য শুভ হোক
মামুন ম. আজিজ সুন্দর একটা কবিতা। সুন্দর কবিতাগুলোতই মন্তব্য কম। মন খারাপ হয়ে যায়
মামুন আবদুল্লাহ আগামী নববর্ষে হয়তো আপনি এমন কবিতা আবার লিখবেন!
সূর্য N/A কবিতা ভাল লেগেছে। (হয়তো রোদেলা দুপুরে হচোট খাবে জোছনা) দুপুরে জোছনা (-কে) হোচট না খাওয়ালেও চলত। হা হা হা
সরি ভাই সরি, ভাল না বলে পারলাম না।
রওশন জাহান অসাধারণ। পছন্দের তালিকায় রাখলাম।

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬