তুই কবে আসবি

মা (মে ২০১৭)

যোহা খাঁন
  • 0
  • ৩২২
মনের অলি গলিতে ঘুরে বেড়ানো আরেকটি ছোট্ট মন
কল্পনায় হাতড়ে যায় একটি ছোট্ট হাত ,
আর পা গুলো অনুভব করে আরো এক জোড়া পায়ের স্পর্শ ।
তুই কবে আসবি !
আমার অন্ধ ঘরে আলো জ্বালাতে
কবে আসবি তুই !
পাশের ছোট্ট বালিশটা পূরন করতে ।।
আকাশের সবচেয়ে বড় তারাটার দিকে চেয়ে থাকি তোর অপেক্ষায়
ছোট্ট কাথার সুতোর বুননে জাগিয়ে তুলি আপন স্বপ্নগুলো ,
আর কানে বাজতে থাকে একটি ছোট্ট অস্ফুট ধ্বনি ।
তুই কবে আসবি !
মিষ্টি স্বরে আমার মন ভরাতে
কবে আসবি তুই !
আমার বেরং ভুবন রাঙিয়ে দিতে।।
কবে আসবি ...!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০১ এপ্রিল - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী