শিক্ষণীয় রাতে

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

সুবোধ কুমার শীট
শীতের নিশুতি রাতে
টর্চ লাইট কিশোরের হাতে।
বন্ধু যায় নাই সে দিনেতে
মজা করবে, ভয় দেখাবে ওই রাতেতে।

আসে একা শিক্ষকের বাড়ি থেকে
ভয় লাগে যখন যায় রাস্তা বেঁকে ।
পেঁচক উড়ে যায় মাথার উপর ডেকে
ঘামের শিহরণ সারা দেহে যায় ঢেকে।

হৃদের রক্ত বেগে মস্তিষ্ক পিড়ণে
হঠাৎ বন্ধুর 'হা' শব্দ যেন জীবন হরণে।
কিশোর মাটিতে লুটায়ে অজ্ঞানে
বন্ধু অবাক ছলছল অশ্রু নয়নে।

ছুটে আসে বন্ধু বুকের কাছে শোনে কানে
হৃদ সাড়া দেয় খুবই ফিকে স্পন্দনে।
কি করবে বন্ধু দেখে এখানে ওখানে
যাইহোক মস্তিষ্ক স্থির করে একমনে।

তাড়াতাড়ি পিঠের ব্যাগ খুলে
কোলের উপর বন্ধুর মাথা তুলে ।
বুকে আলতো চাপে আর মুখে ছিটায় জলে
ক্রমাগত জীবন ফিরে,বন্ধু বলে এই রাতে উচিত শিক্ষা পেলে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরাফাত শাহীন অন্ত্যমিল দুর্বল।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১৭
ইমরানুল হক বেলাল মনোমুগ্ধকর রচনা!
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৭
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত খুব সুন্দর লেখা । ভোট সহ শুভকামনা । আমার গল্প / কবিতার পাতায় আমন্ত্রণ ।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৭
মোহাম্মদ বাপ্পি খুব ভালো লেগেছে, ভোট রইল। অনেক শুভকামনা ও আমার পাতাই আমন্ত্রণ রইল.....
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৭
দীপঙ্কর বেরা ভাল লেখা। ভোট দিলাম। তবে লবি না হলে পুরস্কার নেই। শুধু শুধুই ভাল লেখাটা এখানে দেওয়া।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী বাহ, চমৎকার। খুব ভালো লেগেছে, ভোট রইল। অনেক শুভকামনা ও আমার পাতাই আমন্ত্রণ রইল.....
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৭

২৪ মে - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী