বাবার প্রত্যেকটা ফেরার সাথে ঘামের গন্ধ থাকে ক্লান্তি থাকে অচিরাৎ তা আমার ঘুম অবধি পৌঁছে যায় অনায়সে ঘুম যখন টুটে যায়; বাবা তখন ভোরের কাক হয়ে আকাশে আমি হয়ে যাই লালা ঠোটা টিয়া! বাবা আমায় যেন তপস্যা করে পেয়েছেন আমার পূজা করতে বাবা আকাশ চিরে ফুল আনেন। আমি টিয়া হয়ে বেড়ে উঠি রোজ। বাবা কাক থেকে যায় চিরকাল। একদিন বাবার আকাশে উড়বো বলে পাখা ঝাপটালাম অগত্যা হাওয়ারা অমসৃণ হয়ে এল অশুভ গন্ধ এসে পথ আগলে দাঁড়াল নিঃশ্বাসের বিব্রত ছায়াপথে টাল সামলাতে পারে না ডানাদুটো আমি ছিটকে পরে যাই টিয়ার জগতে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
বাবা এমন যারা ভাল বাসে ঠিক কিন্তু প্রকাশ করতে পারে না । এই যে ভালবাসা তার মূল্য মাপার কোনও মিটার এখন আবিস্কার হয় নী । খুব সুন্দর লেখা। শুভ কামনা রইল। আমার লেখায় আমন্ত্রন ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।