নির্মম

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

বাবুল আবদুল গফুর
কেরোসিনের কৌটা হাতে নিয়ে নিলুফার সেই এক কথা-
‘খালা, অল্পেকটু দেন, কাল দিয়ে দিবো।’
বড় বিরক্ত হয়ে বলতাম, ‘নিবি নে, আর আসিস্নে-
আমারও যে সবকিছু একেবারে বাড়ন্ত!’
নিলুফা সেই কথায় লজ্জ্বা মোটেও পেতো মনে হয় না।
বেশরম ঠোঁট তার অবিশ্বাস্য দ্রুততায়-
টেনে নিতো আঠালো হাসি।
আমি দ্বিরুক্তি করে বলতাম, নির্লজ্জ্ব!
দিন গেলো, বুড়ো হওয়ার আগেই-
বাসস্টপে এক্সডিন্টে মরে যায় নিলুফা।
আমার বিশ্বাসই হয়নি, মনে হতো
এই বুঝি কেরোসিনের কৌঠা হাতে নিয়ে নিলুফা বলবে, খালা!
এখন বুঝি, সেদিন তাকে কি নির্মম ভালোবেসেছিলাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বেশরম ঠোঁট তার অবিশ্বাস্য দ্রুততায়- টেনে নিতো আঠালো হাসি। // ভালো কবিতা...শুভেচ্ছা রইলো................
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান উপস্হাপনে ভিন্নমাত্রা যোগহয়েছে।শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৭
কাকাতুয়া সুন্দর লিখেছেন। কবিতা চর্চার রাজপথে আপনাকে স্বাগতম।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৭
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z মনে হল সাঁই করে বেরিয়ে গেল একটা দীর্ঘশ্বাস। বেশ লিখেছেন যদিও ভয়টা সসরাসারি আসেনি তবে প্রত্যেক কিছুতে অনিশ্চয়তা যে আমাদের ভীত সন্ত্রস্ত করে রাখে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। গল্প কবিতায় স্বাগতম। আশা করি পদচারনায় মুখরিত করে তুলবেন গ/ক. অনেক শুভকামনা আর ভোট।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৭
হাসনা হেনা ভালো লাগলো।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী শেষের দিকটা খুব ভালো লাগলো। অনেক শুভকামনা সহ ভোট, সে সাথে আমার পাতাই আমন্ত্রণ রইল ভাই....
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৭

১৪ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬