কিসের বাতিক আছে ছেলেটার? আলট্রামর্ডান নাকি পুরোপুরি গেঁয়ো টাইপ আবেগ বোঝেনা, নির্ভার কবি হলো কিভাবে? যত্নে কি রাখতে পেরেছে একমাত্র বকুলচাঁপা?'
'এ্যাডজাস্টমেন্ট বোঝেনা বোলেই হয়তো প্রাত্যহিক সম্পন্ন লাগাতার কলহ ওদের বউটাও ভীষণ রাগী, ভালোবাসা-আদর এসব চায় পুরনো কথা তুলতেই আগুনের স্পার্ক যেন'
'যাই হোক, অতীত তো সবারি আছে, নয়? ভুলে গেলেই তো পারে যতকিছু নিরাবেগসারশূন্যতা এভাবে আর উল্টোপিঠি হয়ে ঘুমোনো কতদিন? ঘূণেপোকাদের দলে নাম লেখানো হলো বুঝি'
'কিজানি ভাই, কে-বা বোঝে মন, চায় কি রমনী! একদিকে খেয়ালি, রজনীগন্ধা শুধু তার হোক অন্যদিকে গোয়েন্দা, গন্দমটা যেন অন্য কেউ না পায় বিমূঢ় কবি ভেতরের দুখটাকে চুমে কবিতা লিখে যায়'
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
'যাই হোক, অতীত তো সবারি আছে, নয়?
ভুলে গেলেই তো পারে যতকিছু নিরাবেগসারশূন্যতা
এভাবে আর উল্টোপিঠি হয়ে ঘুমোনো কতদিন?
ঘূণেপোকাদের দলে নাম লেখানো হলো বুঝি'।ভাল লাগল,আমার পাতায় আমন্ত্রণ রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।