আমার এক টুকরো আঁধার চাই , যেখানে কেবল আমি মুখ লুকাই । আমি ভেন্টিলেটরে পুষি চড়াই, নেই কোনো প্রতিবাদের লড়াই। আমি দেখতে চাই না রোজ রোজ, খবরের যতো নৃশংসতার খোঁজ। আমি খুশি জানালার ফাঁক গলা রোদে, ভিজে বারান্দার রেলিঙ ভাঙা চাঁদে। টবে ফুটে থাকা বেলি, জবা, সেখানেও যদি বসায় থাবা ! আমি হাঁটতে চাইনি খোলা রাস্তায়, শুনেছি অনেকেই নাকি চেয়ে পস্তায়! চড়তে চাইনি রাতের কোনো বাসে, সেখানেও ওঁত পেতে আছে ত্রাসে! তবু আমার লক করা দরজায়, কে যে কখন অশুভ কড়া নাড়ায়! আমার ভয় পাওয়া মন, খুঁজে বেড়ায় শান্তি আপন। তাই আমি চাই আমার আঁধার, আমার,কেবলই আমার বাঁচার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।