শ্যাউলাধরা পুরনো গোরস্থানে তোমার প্রিয় এপিটাফ টা- করেছো বক্ষে ধারণ যেন ইহলোকের দেহত্যাগে- শরীরী আত্মার পুরোটা জুড়ে শতাব্দীর পর শতাব্দী। টী- শার্ট ,কফির পেয়ালা, পুরনো কবিতা কিংবা সিগারেটের এশট্রে-তে, রেখে যাওয়া স্পর্শগুলো কেবলি এখন মরীচিকা । এ যেন নিতান্তই ওয়াটার লিলির জলহীন জলজ খেলা , কিংবা চন্দ্রালোকিত রাত্রিতে ম্যাগনোলিয়ার নিষ্প্রভ সুগন্ধি ছুঁয়া, অথবা অস্তিত্তের দোলাচলে মৃত্তিকাহীন শিকড় আঁকড়ে ধরা ।
মামুনুর রশীদ ভূঁইয়া
ভাল একটি কবিতা। শব্দ চয়নের চেয়ে বলিষ্ঠ উপমায় উপমিত কবিতাখানি সত্যি স্নিগ্ধ। আশা করি সেরা কবিতাগুলোর একটি হবে। পছন্দ না করে উপায় নেই। সময় পেলে আসবেন আমার গল্প ও কবিতার পাতায়। মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।