তোমার দেশ আজ, রাজনীতির নষ্ট ক্ষেত্র। এ যুগের অস্ত্রধারী কৃষ্ণরা, তাঁর বস্ত্র হরণ করেছে। তুমি তবু নিশ্চুপ? নাকি অন্ধ আক্রোশে ফুঁসছ, কেবল মাত্র.. ভিসুভিয়াসের মত বিকট বিদ্রোহে ফেটে পড়ার অপেক্ষা? বিবেক, তুমি আর কত ঘুমাও? এবার জাগো। জাগো, জাগো নয়তো -- ধরণীর বুক চিড়ে জন্ম নেবে, আরও একটি মীরজাফর। তারপর.. ... আরও একটি পলাশীর প্রান্তর, আর.. বাঙ্গালির পরাজয়ের শেষ সূর্য।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তমসা অরণ্য
বন্ধু বকুল, সাহিত্যে.. মন না চাইলে.... কোন কিছুকেই টেনে আনতে নেই যে...! কোন প্রেক্ষাপটের পর.. দেশ এমন হলে.. বিবেকের কাছে এমন দাবি, অভিযোগ আসতে পারে.. বুঝে যাবার কথা! তা যদি বলেই দিলাম, তবে.. পাঠককে অসম্মান করা হয়। কবিতায় সব বলে দিতে নেই.. অনেক কিছুই বুঝে নেবার আছে.. থাকে... আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ!
বিন আরফান. N/A
নাকি অন্ধ আক্রোশে ফুঁসছ,
কেবল মাত্র.. ভিসুভিয়াসের মত
বিকট বিদ্রোহে ফেটে পড়ার অপেক্ষা? এখানে ? চিন্হ কেন, বোঝলামনা. আর কবিতাটিতে প্রাণ চঞ্চল করতে আর একটু বৃদ্দি করা প্রয়োজন ছিল . তবে যোগ অপজোগী একটি লেখা. শুভ কামনা রইল.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।