প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ষোল আনাই ভুল
হতাশা (অক্টোবর ২০২৫)
Jamal Uddin Ahmed
২
0
২৬০
বদ্ধ-কপাট ঘরের ভেতর
আঁধার যাপন করি
শ্বাসযন্ত্র রুদ্ধ রাখি
জরুরি আইন জারি।
ঠেকিয়ে রাখি রৌদ্র-কিরণ
নিভিয়ে রাখি বাতি
ছায়ার সাথে লুকোচুরি
খেলি দিবস রাতি।
আকাশ জুড়ে শকুন ওড়ে
মাটির ওপর লাশ
ছুটছে মানুষ ধুঁকছে শুধু
উঠছে নাভিশ্বাস।
সোনার হরিণ ধরবে বলে
ছুটলো যারা পিছে
গোলক ধাঁধায় পড়ে তাদের
স্বপ্ন হলো মিছে।
তাই তো আমার সবার মতো
চোখে সরষে ফুল
আশার গুড়ে বালি, জীবন
ষোল আনাই ভুল।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান
এরকম অন্ত্যমিলের কবিতা আমার পছন্দ, যেটা গল্পকবিতায় এখন কম দেখা যায়। ভালো লেগেছে কবিতাটা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ অক্টোবর, ২০২৫
Jamal Uddin Ahmed
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০২৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বদ্ধ-কপাট ঘরের ভেতর আঁধার যাপন করি শ্বাসযন্ত্র রুদ্ধ রাখি জরুরি আইন জারি।
১৯ নভেম্বর - ২০১৭
গল্প/কবিতা: ১৯০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী