রমণী

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

খাইরুল ইসলাম বাপ্পি
  • ১৩৭
রমণী হল নারী জাতি
নেইকো তোমার তুল,
এসেছে এই ধরার মাঝে
পেয়েছি সবাই কুল।

মনের কোনে স্বপ্ন জাগে
সেই রমণী ঘিরে,
আপন করে নেব তাকে
রাখবো হৃদয় পুরে।

রমণীর গুনে সংসার ভরে
সুখ শান্তি আসে,
দুঃখের বেলায় কষ্ট সহেও
থাকে সবার পাশে।

সেই রমণীর জন্য আজি
কাদে আমার প্রাণ,
যে বিলিয়ে নিজের সুখ
করেছে জীবন দান।

এসো ফিরে স্বর্গের পথে
নরকের কাজ ছেড়ে,
তবেই তুমি পাবে স্বর্গ
থাকবে সুখের নীড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" ভাল লেগেছে বাপ্পি ভাই।শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আসবেন আমার কবিতার পাতায়।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
আলিফ খান ভাল লাগল। শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ ভালো লিখেছেন কবি, ভালো লাগলো। আপনাকে দিয়ে এ মাসের সবগুলো কবিতা পড়া সম্পূর্ণ করলাম। শুভকামনা নিরন্তর
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
ম নি র মো হা ম্ম দ সেই রমণীর জন্য আজি কাদে আমার প্রাণ, যে বিলিয়ে নিজের সুখ করেছে জীবন দান।...অসাধারন! শুভ কামনা, সাথে আমার পাতায় আমন্ত্রণ ।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৮
মামুনুর রশীদ ভূঁইয়া স্বাগতম হে নবীন কবি। প্রথম কবিতা হিসেবে যথেষ্ট ভালো লিখেছেন। লেখালেখিতে যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। লিখতে থাকুন এবং অন্যদের লেখা বেশী বেশী পড়ুন। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আমার ‘ভয় ফ্রেন্ড’ ও ‘রমণী রমণ মন’ পড়ে মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৮

০৫ ডিসেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬