কে সে ? খুব স্লোলি আসে ভেসে ভেসে অবশেষে-? স্বপ্নিল ঘুমটা যায় ভেঙ্গে পরিশেষে। তারপর-? আধো ঘুম আধো জেগে অনকরি মোবাইল অতঃপর, ঘুম ভাঙ্গানিয়া সেই মিসকল হৃদয়ে করল জায়গা দখল! অবশেষে প্রতিক্ষন অপেক্ষার পালা বাড়ে হৃদয়ের জ্বালা। কে সে মিসকলের রানী ? ভেবে ভেবে আকুল গোলাপ, শিমুল, চম্পা, বকুল ঝড়ে পড়ে কবিতার বাণী! সবাই ভাবে কি হল কি ? Bosom friend-রা বলে, আমাদের দূরে ফেলে- মিসকলের মিস --মিসেস হবে কি? স্বপ্নময় সেই দিন আসে একদিন, সারারাত করি প্লান ওমা! সব হয়ে যায় ম্লান! স্বপ্ন-কল্পরাময় সেই মিসকল? আসলে-? মিস্টার কল! তাই সবাই কে বলি রাখে যেন মেনে চলি, না বুঝে হায় ! মিসকলের শব্দে যেন ঘুম ভেঙ্গে না যায়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।