কে আমি?

দাসত্ব (এপ্রিল ২০২৫)

ফারহানা বহ্নি শিখা
  • ৩৯৬
স্পর্শটাকে ভালোবাসা বলো,
ওটা যদি শরীরে না হয়ে,
হৃদয়ে হতো...
হ্যাঁ, হয়; হৃদয় আমার
অসংখ্যবার স্পর্শিত হয়।
তোমার ধমক, তাচ্ছিল্য—
রক্ত ঝরায় প্রতিনিয়ত।

দুই যুগেও কেন
অভ্যস্ত নই তাতে?
তোমার আক্ষেপ—
এখনও কেন
চোখের কোণে পানি?
বদলাতে বদলাতে
নিজেকেই হারিয়েছি—
কে আমি?

আমার সব দোষ, সব মন্দ,
আমি অবুঝ, মূর্খ—
তাই তোমার পদচিহ্ন
আমার জন্য মুখ্য!

আমার হাসিটাও কান্না,
তোমার চোখে পড়ে না।
তোমার শান্তিতে পৃথিবী আলোকিত—
এতেই সব সৌন্দর্য!

তুমি চাও শুধু—
তোমার সুরে গান গাই,
হই তোমার রঙে রঙিন,
তোমার পায়ের ছায়ায় হাঁটি,
তোমার সাদাকে সাদা বলি—
আমার সাদা মাটি।
তুমি যেমন, তেমনই
আমি তোমাতে মিশেছি।

কখনো ইচ্ছে করে—
সুতোটা কেটে ছিঁড়ে
ছুঁড়ে দিই!
কিন্তু বাইরের কাঁটাতারের বেড়া
আরও তীক্ষ্ণ হয়ে দাঁড়ায়।

দিনশেষে একটাই সান্ত্বনা—
আমি ছাড়া
তুমিও একা।

৯ই মার্চ, ২০২৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Asif Akram ভালো লেগেছে ????
ফয়জুল মহী খুবই চমৎকার লিখেছেন। পাঠে ভীষণ মুগ্ধ প্রিয় কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আরেকজনের পছন্দ অপছন্দের মূল্য দিতে গিয়ে, নিজেকে পুরো বিলিয়ে দেয়া। যেটা প্রায় দাসত্ব বরণ করে নেয়ার মতো।

১৭ জানুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী