নীরবতা যেভাবে শব্দকে ভেঙে দেয়, কাগজে আটকে রাখে শতাব্দীর বর্ষীয়সী ধ্বনি, পাহাড়ের বুনো ঝর্ণাকে তুলে ধরে বইয়ের প্রচ্ছদে সেভাবেই আমার সকল ঘৃণা ও বিদ্বেষ আমি বারুদ সহ মুড়ে রেখেছি কাগুজে ভ্যালেন্টাইনে। এখন শুধু বিস্ফোরণের অপেক্ষা. . .
আমাদের প্রাণচাঞ্চল্য যেভাবে নীরবতাকে স্তব্ধ করে দেয় সেই নিস্তব্ধ নীরবতার মতো বিশুষ্ক ভ্যালেন্টাইন আমাদের নির্বাধ প্রেমকে ক্রমে ফরমালিটির ফাঁদে ফেলে।
নির্জন অন্ধকার ছাড়া নৈঃশব্দ্য যেমন ভাবগাম্ভীর্যহীন, অসহ্য, বিরক্তিকর সেরকমই শীতকালীন বিবর্ণ পাতার মতো আভিজাত্যহীন প্রেম ভ্যালেন্টাইনে জেগে ওঠে।
হঠাৎই বেকারত্ব কিংবা অবকাশের মতো যখন অসংখ্য করণীয় ঠিক থাকে অথচ দিনশেষে অর্জনের ডালি থাকে শূন্য, ভ্যালেন্টাইন অমনই নিষ্কর্মা প্রেমের উপলক্ষ্য কিংবা মাঝরাতে শৌচাগার গমনের মতো অকিঞ্চিৎকর কার্য সমাধার।
দিগন্তের ওপারে দিগন্তের মতো জীবনে একের পর এক ভ্যালেন্টাইন আসে। প্রেম আরো অনার্দ্র হয়, কুষ্ঠরোগীর মতো গলে যায়। তারপরও প্রতিটি ভ্যালেন্টাইনই নতুন করে নিয়ে আসে স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কাতরতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এ কবিতাটি প্রেম ও বিশুষ্ক ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে লেখা হয়েছে।
১৭ ফেব্রুয়ারী - ২০১৮
গল্প/কবিতা:
১৪ টি
সমন্বিত স্কোর
৫.৭১
বিচারক স্কোরঃ ৩.৩১ / ৭.০পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।