শরতের কোমলতা

কোমল (এপ্রিল ২০১৮)

এ টি এম মোসলেহ উদ্দিন জাবেদ
  • ১৪৮
দুকূল চাপানো মৃদু ঢেউ শান্ত নদীতে
তীরে মোলায়েম ঢেউ রুপালি কাশবনে,
বোনে বাঁদাড়ে মেলা বসায় পাখপাখালী
চোখ জুড়ায় সবুজ শ্যামল অপরূপ প্রকৃতি।

নীল আকাশের বুকজুড়ে ঐ ছুটে চলে
শ্বেত শুভ্র কোমল মেঘমালা দলে দলে,
হরেক বর্গের প্রস্ফুটিত নির্মল পুষ্পমন্ডলী
সকাল-সাঁঝে বিলিয়ে বেড়ায় মধুর সুরভী।

ঘাসের ডগায় জমে বিন্দু বিন্দু শিশির কণা
রবির দ্যুতিতে মনে হয় যেন মুক্তোর মালা,
ঝিলে বিলে শাপলা শালুক আর পদ্মের মেলা
হাঁস ডাহুকেরা করিছে ডুব শিকারের খেলা।

শরতের কোমলতায় আপ্লুত মন চায় উড়তে
মনোমুগদ্ধ রূপ, জড়তাহীন ভাবাবেগ ছড়িয়ে,
ঋতুর রানীর এমন ভরা যৌবনের আহবানে
হারিয়ে যেথায় আমি খুঁজবো তোমাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" গল্প ও কবিতায় স্বাগতম।সুন্দর কবিতা।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।
মোঃ নুরেআলম সিদ্দিকী শরতের কোমলতায় আপ্লুত মন চায় উড়তে মনোমুগদ্ধ রূপ, জড়তাহীন ভাবাবেগ ছড়িয়ে, ঋতুর রানীর এমন ভরা যৌবনের আহবানে হারিয়ে যেথায় আমি খুঁজবো তোমাকে। সুন্দর প্রকাশ। ভাবনা ভালো লেগেছে। শুভকামনা
সাদিক ইসলাম সুন্দর শরত বন্দনা। ভোট ও শুভ কামনা। কবিতায় আমন্ত্রণ
মামুনুর রশীদ ভূঁইয়া গল্প ও কবিতায় স্বাগতম নবীন। প্রথম কবিতা হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কবিতায় প্রকৃতির বৈচিত্র যেভাবে তুলে এনেছেন তা পাঠক মনকে নাড়া দেবে। আরো লিখবেন। ভোট রইল। আসবেন আমার পাতায়।
ম নি র মো হা ম্ম দ ঝিলে বিলে শাপলা শালুক আর পদ্মের মেলা হাঁস ডাহুকেরা করিছে ডুব শিকারের খেলা। অসাধারণ।।ভাল লাগল। পছন্দ ও ভোট রইল। আমার কবিতাটিতে আমন্ত্রন। আসবেন কিন্তু।

২৩ মার্চ - ২০১৮ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬