ভালবাসার স্বল্প গল্প

ভালবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২৪)

এ কে সরকার শাওন
  • ১৮
  • ৩৩০
প্রিয়ার হাসি কভু নয় বাসি
হয় হোক অশীতিপর!
নব- সাজে হৃদয় মাঝে
কাঁপায় জনমভর!

কবে কখন কোন জনমে
আমার মুখোমুখি বসি!
স্মিত হেসে সলাজ উল্লাসে
বলেছিলো ভালোবাসি।

সেই বাণী নিত্য শুনি
যখন যেথায় যাই।
মৌন ক্ষণে মর্মর তানে
যেন বাঝে সানাই।

সবুজে শ্যামলে নভোমণ্ডলে
সর্বত্র প্রিয়ার মুখাবয়ব।
মেঘের ক্যানভাসে নিত্য ভাসে
হৃদয়ে অমলিন উদ্ভব!

ভালবাসা অসীম প্রত্যাশা
চির দুর্বিনীত অন্তরে।
অক্ষয় অমর দুরন্ত দুর্মর
চিরকাল গুমরে মরে!

ভালবাসার গল্প নয় স্বল্প
চির অনির্বাণ বক্ষে।
মানস চোক্ষে অন্তরীক্ষে
প্রেমীর নাই যে রক্ষে!

ভালবাসার অনন্ত আকাশ
যার নাই পরিসীমা!
শুরু আছে শেষ নেই
অন্তহীন পরিক্রমা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Kamroon Salayheen Trina পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম ❤️
Kamroon Salayheen Trina প্রত্যক লাইন সুন্দর ❤️❤️
Kamroon Salayheen Trina কাব্যিক চয়ন অতিমার্জিত ❤️
Kamroon Salayheen Trina অসাধারণ শব্দচয়ন ????
Kamroon Salayheen Trina অসম্ভব ভালো ❤️❤️❤️
Kamroon Salayheen Trina অনেক সুন্দর ✨✨✨
Kamroon Salayheen Trina আরো লেখা চাই! ❤️❤️❤️

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

Loves story starts like as small dot. It Impact like ocean. Journey of this story never ends. Lover has to pay for this love in whole life.

১২ আগষ্ট - ২০১৮ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী