ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন

বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)

সাকিব জামাল
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৫.৫৭
  • ৭৯৩
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো,
সবুজ পাতার ফাঁকে লজ্জামাখা কদম
হেসে হেসে ভালোবেসে উঁকি দিয়েছিলো।
প্রাণ ভরে প্রথম দেখায় বেজেছিলো মনে বীণ
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।


তারপর, বেশ ঘোরাঘুরি হাতে রেখে হাত
কবিতা-গানে সময় পেরিয়ে সন্ধ্যা নেমে এলো,
বিরহজলে এলো লোনামাখা বিদায়বেলার ক্ষণ
নীড়ের পাখি পথ ভুলে দূরে উড়ে গেলো।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
খুঁজে ফেরে যে সময়টুকু হয়েছে বিলীন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।


ভুল খোয়াবে তোমার এখন অন্যপথে পা-
আমার মনে, নেই সে বৃষ্টি, উল্টো ঝড়ো হাওয়া!
মিষ্টি মধুর যুগল প্রেমে হেটে চলা পথ
এ জনমে আর হলো না- তাকে ফিরে পাওয়া।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
প্রথম দেখার স্মৃতিকথা রেখেছে অমলিন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
GolpoShare - গল্পশেয়ার অনেক ভালো হইছে নিয়মিত গল্প কবিতা পরতে আমাদের সাইটে ভিজিট করেন www.golposhare.com
জলধারা মোহনা ছন্দ মিলিয়ে এতো সুন্দর লেখা যায়? ভালো লাগলো খুব :)
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বৃষ্টির দিনে প্রেম বিরহে স্মৃতি কাতরতা...

২৪ অক্টোবর - ২০১৮ গল্প/কবিতা: ২৬ টি

সমন্বিত স্কোর

৫.৫৭

বিচারক স্কোরঃ ২.৫৭ / ৭.০ পাঠক স্কোরঃ ৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী