ভাষা দিবস ২০২০

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০২০)

sayan chakrabarti
  • 0
  • ১২৬
আমার আপসে তোমার রক্ত ঝরে
তোমায় লুকিয়ে আমার অগ্রগতি
তোমার চর্চা নেহাৎ অবসরে
অতি পরিচিত আমার এই পদ্ধতি।

আমার বাড়ির তুমিই তো চৌকাঠ
আমার বাগানে তোমার ফুল ফোটে
আগাছারা ঠিক খুঁজে নেয় অজুহাত
তোমায় ডুবিয়ে আমার সূর্য ওঠে।

তোমার আহুতি, আমার উৎসব
তোমার অস্ত্রে আমার হাতেখড়ি
কণ্ঠে আমার পরাধীনতার স্তব
পেটের দায়ে আত্মা বিক্রি করি।

আমি এখন অন্য ভাষায় হাসি
অন্য নামে আমায় সবাই ডাকে
অন্যরকম হতেই তো ভালবাসি
তবে তোমায় সাজিয়ে রেখেছি বইয়ের তাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমি এখন অন্য ভাষায় হাসি অন্য নামে আমায় সবাই ডাকে অন্যরকম হতেই তো ভালবাসি তবে তোমায় সাজিয়ে রেখেছি বইয়ের তাকে।

৩১ জানুয়ারী - ২০১৯ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী