কবি সুকান্তের উদ্দেশ্যে

ভয় (জুলাই ২০২০)

Lubna Negar
  • ১৩৭
কিশোর কবি সুকান্ত
তোমাকে লিখছি এই পত্র ।
তুমি আরেকবার এসো ফিরে
জীবন্মৃতদের ভিড়ে ।
এদেশে কেউ প্রতিবাদ করে না
ক্রসফায়ার এখানে সাধারণ ঘটনা ।
শিশু হত্যার পৈশাচিকতা
আমাদের জীবনের নৈমিত্তিকতা ।
রুদ্ধ কন্ঠস্বর, হৃদয় রুদ্ধ
বিবেকের কলমগুলো আজ স্তব্ধ ।
গুম , হত্যা আর ধর্ষিতার আর্তনাদ
ভূতল কেপেঁ ওঠে, মানুষ নীরব ।
রাজার এটোঁ আর ছুড়ে দেওয়া উচ্ছিষ্ট
তাই কুড়োতে কবিরা ব্যস্ত ।
ক্রমে বাড়তে থাকা লাশের ভার
আবরার , ফেলানী অথবা নুসরাত ।
বাড়ে দ্রব্যমূল্য , বাড়ে বেকারত্ব
নিরন্ন মানুষের কাতারে যোগ হয় মধ্যবিত্ত ।
ফারাক্কার ধ্বংসলীলা , ঘাতক করোনা
মিডিয়া করে শুধু রাজ বন্দনা ।
প্রিয় সুকান্ত , তুমি আরেকবার এসো ফিরে
মৌন , মূঢ় , কোটি জনতার অন্তরে ।
কুকুরের উচ্ছিস্ট খোজাঁর বদলে
আমাদের ঘাড় ঢেকে যাক সিংহের কেশরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Abu Umar Saifullah ভালো লিখেছেন ।
Omor Faruk চমৎকার ভাই আপনি তো ভালো ছন্দ লিখতে পারেন

০৩ মার্চ - ২০১৯ গল্প/কবিতা: ৪১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬