মুক্তিযোদ্ধাদের আত্নারা ফিরে আসে বারবার তাদের স্বপ্নের বাংলাদেশ দেখতে, কিন্তু ফিরে যায় বিফল মনোরথে চার দেয়ালের গন্ডিতে চিৎকার করে কাঁদতে থাকে । তারা বুঝি এই বাংলাদেশ দেখতে চেয়েছিল যেখানে নরপশু রাজাকারের দল মুক্তিযোদ্ধা হয়েছে সত্যিকারের মুক্তিযোদ্ধারা তিনবেলা পেটপুরে খেতে পায় না বীর মুক্তিযোদ্ধা মা বোনেরা ভিক্ষা করে বাচেঁ । মুক্তিযুদ্ধ তো করল সাধারন মানুষ, খেটে খাওয়া মানুষ মুক্তিযোদ্ধার উত্তরাধিকাররা খেটে খাওয়া রয়ে গেল, নরপশু রাজাকারের উত্তরসুরীরা দেশের মাথা হয়েছে দেশের বিত্তশালী তারাই হয়েছে, দেশের এসব কুকুরদের দেশপ্রেম কি করে থাকবে? তাই যদি না হয় শান্তিপ্রিয় বাঙ্গালীদের শান্তি নেই কেন? বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সোনার বাংলাদেশ হল না কেন? স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেল স্বাধীনতার মর্ম কেন বুঝল না? তবে কি ত্রিশ লাখ শহীদের রক্ত বৃথা গেল? খেটে খাওয়া মানুষের ছোট্ট স্বপ্ন তিনবেলা পেটপুরে ভাত খাওয়া কোনদিনই কি পূর্ণ হবে না? এদেশে বিত্তশালীরাই কি আরো বিত্তশালী হবে! গরীব আরো গরীব হবে । আমরা বাংঙ্গালীরা কি দেশের কথা ভাবব না ? কখনো কি বাংঙ্গালীরা দেশপ্রেমিক হয়ে উঠবে না? বীর মুক্তিযোদ্ধাদের আত্নাদের এসব প্রশ্নের উত্তর কে দেবে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপসকিরণ রায়
কবিতার কথাগুলি বড় শক্তিশালী ও জোরালো মনে হলো.তবে কবিতাটি কবিতা বলে কতখানি চিহ্নিত হবে সেটা ভাবার বিষয়!তবু বলতে হবে বলার ভাব ভাবনাগুলি বেশ জোরালো ভাবে রেখেছেন আপনি.
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
যেখানে নরপশু রাজাকারের দল মুক্তিযোদ্ধা হয়েছে
সত্যিকারের মুক্তিযোদ্ধারা তিনবেলা পেটপুরে খেতে পায় না
বীর মুক্তিযোদ্ধা মা বোনেরা ভিক্ষা করে বাচেঁ । ....// হায় আক্ষেপ!!! রাজাকারের বাচ্চারা দেশে যখন মুক্তিযোদ্ধা হয় তখন মরে যাওয়ার চে আরকি সমাধান আছে আমার জানা নেই .....তাই নিজেকে বড়ই অসহায় মনে হয়...কবে আসবে সেদিন যে দিন রাজাকার মুক্ত হবে এ দেশ??? মহি ভাই অনেক ভাল লাগলো....অসংখ্য ধন্যবাদ আপনাকে..............

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।