নদী ও আমি

আমি (নভেম্বর ২০১৩)

মোহি
  • ৪৯২
নদীর এপাড় ভাঙ্গে ওপাড় গড়ে
আমার স্বপ্নগুলি ওতেমনি
প্রতিদিনই কিছু ভাঙ্গছে
আবার কিছু গড়ে উঠছে ।
আমি যেন নদীর মত
নদীর পথ চলে এলোমেলো অগোছালো
আমি ও তেমনি
চলছি কেমন যেন গন্তব্যবিহীন পথচলা ।
বর্ষায় জোয়ারের পানিতে নদীর প্রান ফিরে আসে
নদী আবার নতুন করে যৌবন ফিরে পায় ।
আর আমার,
একটু ভালবাসা পেলে তোমার
আমি সণ্জীবনী প্রান ফিরে পাই
নতুন করে আবার বেঁচে উঠি ।
তাই নদী আর আমি
মুদ্রার এপিঠ ওপিঠ,
তাই যেখানেই নদী দেখি
ছুটে যাই সেখানে,
আমি তো নদী দেখি না
আমি যে আমাকেই দেখি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rumana Sobhan Porag onek valo laglo kobita ti prte. suveccha roilo.
তানি হক প্রশংসনীয় কবিতা ... ধন্যবাদ আপনাকে
আপু ধন্যবাদ
আলমগীর সরকার লিটন অসাধারণ কবিতা অভিনন্দন--
অনেক ধন্যবাদ
এশরার লতিফ নদীর সাথে স্বপ্নের বেশ ভিন্ন রকম উপমা ভালো লাগলো.
ভাই চেষ্টা করি
মিলন বনিক আমি তো নদী দেখি না আমি যে আমাকেই দেখি । সুন্দর অনুভূতি...
ধন্যবাদ
জাকিয়া জেসমিন যূথী ঠিক বলেছেন। ভালোবাসা আসলেই একটা অসাধারণ সঞ্জিবনী শক্তি যা যেকোন বাঁধা পেরোতে সাহায্য করে। তুমি-আমি মুদ্রার এপিঠ ওপিঠ, তাই একজন আরেজনকে মিস করতেই থাকে। ভালো লাগলো আপনার কবিতা।
মন্তব্য শুনলে ভাল লাগে
F.I. JEWEL N/A # অনেক সুন্দর ।
ধন্যবাদ

১৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী