শীতার্ত হৃদয়

শীত (জানুয়ারী ২০২০)

ASHEK MAHMUD
  • ১২
  • ১৪৪
এ কোন সমাজে বাস করি হায়! শীতে কাঁপে অসহায়
সেই দশা দেখে গাছের পাতা ঝরে ঝরে পড়ে যায়।
গরীবের দিন যেন দুর্দিন, ভোরের কুয়াশা ঢাকা
এদের মননে একটি স্বপ্ন, ধুঁকে ধুঁকে বেচে থাকা।
কারো কাছে শীত সুমধুর গীত, উষ্ণতা নিশ্চিত
এদিকে গরীব বৃদ্ধ ভিখারী শীতে হারায় সম্ভিত।
ধনীদের শীত এত বন্ধুর, যেন সোনাভরা রোদ্দুর
অভাবীর চোখে শীতের পবন ধারালো লোহার ক্ষুর।
তীব্র শীতে জীর্ণ বসনে কেমনে সহ্য হয়!
অথচ যারা সচ্ছল তারা উৎসবে মেতে রয়।
খুকী বলে মাগো-এতো শীতে মরি, তুমি তো দেখতে পাও
তোমার দুহাতে আঁচলে বাঁধিয়া আমারে জড়িয়ে নাও!
দেখো কত শত ফুটপাতে ঘুমে রাতকে করিল পার
সারারাত কাটে শীতের কাঁটায়, কাটেনা অন্ধকার!
একটুখানি রোদের পরশে এরাই হরষে হাসে
সেই রোদটুকু যদি কেড়ে নেয়, কেউ তো থাকেনা পাশে।
শীত দেখে কেউ বিলাসে থাকে কেউবা বিরহে ভাসে
এ হৃদয়-মন কেন যে এমন, কেন যে কাঁদেনা নাশে।
মানুষ যদি গো মানুষের পাশে এখনো নাইবা দাঁড়ায়
কি করে গজিবে সবুজ পাতা, ফাগুন পীড়নে পালায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী মনোমুগ্ধকারী ভাবনা
আব্দুর কাদির এককথায় অসাধারণ। ভোট রইল প্রিয়। আরও লেখার প্রতিক্ষায় রইলাম। আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

'শীতার্ত হৃদয়' -২০ লাইনের এই কবিতাটিতে শীত কি করে বঞ্চিত মানুষের কাছে আকাল অথচ সচ্ছল মানুষের কাছে অতি কাংখিত-তাই ফুটিয়ে তোলা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে- মানুষের হৃদয় মানুষের কষ্টে ব্যথিত নয় বলে তীব্র শীতে যারা কস্ট পাচ্ছে তাদের পাশে মানুষ মন প্রাণ উজাড় করে দাঁড়ায় না। আমাদের উচিত কুয়াশাঘেরা এই মন মানসিকতার পরিবর্তন যেন মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। এই হোক আমাদের অভিসার।

২১ ডিসেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬