তোমার হাসিটা পৃথিবীর শ্রেষ্ট হাসি মা
শত অন্যায়ের পরও,তুমি করো যে ক্ষমা
তোমার আসনটা পৃথিবীর শ্রেষ্ট আসন মা।
কত আশা তোমার বুকে অথচ মা
তা আমরা ভেঙ্গে দেই,
তবু আমাদের প্রতি তোমার দেখি
কোন কষ্ট নেই।
সৃষ্টিকর্তা দিয়েছে তোমাকে অসীম মমতা
তবু তুমি নির্যাতিত,
সমাজ তোমাকে দেয়নি ক্ষমতা।
বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে, তোমাদের রেখে আসি,
তবু তোমরা কষ্ট না পাও
খোকা বলে দাও হাসি।
ভাবছো মাগো তোমার ছেলেটাও
এই কাজটাই করবে,
সেই দিনটি দেখার আগেই খোকা
হাসতে হাসতে মরবে।
মা তোমার গর্ভে গর্ভ ধারন,ছিল
তোমার কোলেই মাথা,
তোমার কথা যতই লিখি শেষ হবেনা খাতা।
বলি, শুনো হে তরুণ, ওগো তরুণী
মা কে করনা হেলা,
সময় থাকতে টের পাবেনা পাবে একদিন
পুরাবে যখন বেলা,
বলি শুনো হে তরুণ, ওগো তরুণী
মা"কে করনা হেলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।