বাসরহীন বেহেস্তী বসন্তে জন্ম নেয়া আদম-হাওয়া ধরার বুকে ক্ষণিক তরে দিন দুয়েকের আসা-যাওয়া , গন্ধম তলার পথটি ধরে বহে যত মাতাল হাওয়া নর-নারীর মধুর মিলন ক্ষণ সুখে পাগলপারা ।
ভেদ-বিভেদের গোলক ধাঁধাঁয় জন্ম নেয়া মানব শিশু পাপ-পুণ্যের পথটি ধরে সফলতার হিসাব শুধু , কাল-নিয়তি-জন্ম-মৃত্যু হিসাব কষে চলছে শুধু শেষ পিতার বিদায় বেলায় আত্মাজগত করবে ধু--ধু ।
সৃষ্টি যত নিয়ম মেনে চলছে ছুটে উৎস্যপানে রিপুর দেশের পঙ্কিলতা মর্ত্যলোকে মাতম তোলে , একাল-ওকাল ফুরিয়ে যাবে , ধ্বংস হবে জগত সংসার অনন্তকাল থাকবে টিকে-, " বিশ্ব স্রষ্টার বিশ্ব পরিবার " ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
মানব সৃষ্টি হতে শুরু করে ভবিষ্য ধ্বংস পর্যন্ত পুরোটুকুই ধারণ করেছে কবিতা। ছন্দটাও দারুন। একটা কবিতা স্বার্থক হতে হলে আর কিছুর কি প্রয়োজন আছে। চমৎকার সুন্দর লিখেছেন জুয়েল ভাই।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
বাসরহীন বেহেস্তী বসন্তে জন্ম নেয়া আদম-হাওয়া
ধরার বুকে ক্ষণিক তরে দিন দুয়েকের আসা-যাওয়া ,...........// সৃষ্টির আদি রহস্য....লেখায় বেশ গাম্ভীর্যের ছাপ রয়েছে......খুব ভাল লাগলো.... জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ.............
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।