উঠোনে আজ রোদের হাসি

শীতের সকাল (জানুয়ারী ২০২৪)

দীপঙ্কর বেরা
  • 0
  • ২৯৫
শীত সকালে শিশির ঘাসে
রোদের হাসি উঠোন জুড়ে
রামধনু রঙ ভেতর ঘরে
হৃদয় দিয়ে রাখছে মুড়ে।

পাতার ফাঁকে যেই পড়েছে
ফুল ফুটেছে পাঁপড়ি মেলে
যাচ্ছে সরে কুয়াশা ওই
ভরছে তাপন অবহেলে।

কিচিরমিচির আকাশ পাখি
ঘুম ভেঙেছে এই প্রভাতে
যাচ্ছে কাজে দিন জাগরণ
গা এলিয়ে রোদের সাথে।

রাতের যত আঁধার সীমা
রোদ পড়েছে সবার প্রাণে
গাইছে দেখো যে যার মত
আপন রুচি খেয়াল গানে।

গোলায় ভরা আমন ধানে
চাষীর উঠোন কত আশা
রোদ হাসিতে সোনার সূর্য
এনেছে আজ ভালোবাসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী লিখলেন । নতুন বছরের শুভেচ্ছা শতত শুভ কামনা রইলো l
জলধারা মোহনা আসলেই.. শীতের পুরোটা চিত্র তুলে ধরেছেন দারুণ ছন্দবদ্ধ ভাবে। অসম্ভব সুন্দর কবিতা।

২৬ মে - ২০২০ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী