প্রত্যাশা নেই

প্রত্যাশা (আগষ্ট ২০২০)

Nusrat Shabnam
  • ২১৮
কারোর কাছে কোনো প্রত্যাশা নেই
আছে এক অভিমান
ব্যর্থ পাখি বাসায় ফিরে সান্ধকালীন স্নান।

কোনো প্রত্যাশা নেই আমার
আছে শুধু অভিযোগ
যাদের কাছে নারী মানেই ভোগ।

কোনো প্রত্যাশা নেই আমার
আছে কান্নার দায়
চোখের নদী শুকিয়ে গেছে প্রায়।

কোনো প্রত্যাশা নেই আমার
বিরহ এ বেলা
গল্পের নাম জীবনপুরের খেলা।

কারোর কাছে কোনো প্রত্যাশা নেই
আছে শুধু ভালবাসা
নিজের জন্য নিজের কাছে প্রত্যয়ী ফিরে আসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু N/A কারোর কাছে কোনো প্রত্যাশা নেই আছে শুধু ভালবাসা নিজের জন্য নিজের কাছে প্রত্যয়ী ফিরে আসা। ভালো লাগলো।
ফয়জুল মহী শুভ্রোজ্জল শ্বেত নির্মল ও স্বচ্ছ কলমের ছোঁয়া

০৯ জুলাই - ২০২০ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী